Terms & Conditions
সর্বশেষ হালনাগাদ: ২৫ আগস্ট ২০২৬
আলোর পথ অ্যাকাডেমি (alorpothacademy.com) পরিচালনা করে আলোর পথ মাল্টিমিডিয়া ওপিসি। এই ওয়েবসাইট ব্যবহার করে অথবা এখান থেকে কোনো অনুশীলন, বই বা ডিজিটাল পণ্য ক্রয় করে আপনি নিচের শর্তগুলোতে সম্মতি দিচ্ছেন। কোনো শর্তে দ্বিমত থাকলে অনুগ্রহ করে আমাদের সেবা ব্যবহার থেকে বিরত থাকুন।
১. প্রতিষ্ঠানের পরিচয়
নাম: আলোর পথ মাল্টিমিডিয়া ওপিসি (ALOR POTH MULTIMEDIA OPC)
ধরন: ওয়ান পারসন কোম্পানি, কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী নিবন্ধিত
কোম্পানি নিবন্ধন নম্বর: C-184280/2022 (তারিখ: ৩ অক্টোবর ২০২২)
ট্রেড লাইসেন্স নম্বর: TRAD/DNCC/015588/2023 — ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ই-টিআইএন: 172003132660
বিআইএন (ভ্যাট): 008940718-0110
ব্যবস্থাপনা পরিচালক: খালেদ বিন আহমেদ
ঠিকানা: বাসন্তী বিল্ডিং ৮/এন.বি-২, লেকসিটি কনকর্ড, খিলক্ষেত, ঢাকা-১২২৯, বাংলাদেশ
২. অ্যাকাউন্ট
কোনো অনুশীলন বা বই কিনতে হলে অ্যাকাউন্ট খুলতে হবে।
সঠিক নাম, ইমেইল ও মোবাইল নম্বর দিতে হবে। ভুল তথ্যের কারণে অর্ডার বা ডেলিভারি ব্যর্থ হলে আমরা দায়ী থাকব না।
পাসওয়ার্ড ও লগইন তথ্যের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
একটি অ্যাকাউন্ট শুধু একজন ব্যক্তির জন্য। একই লগইন একাধিক ব্যক্তি ব্যবহার করলে সেবা ব্যাহত হতে পারে এবং অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
৩. পণ্যের ধরন ও ডেলিভারি
আলোর পথ অ্যাকাডেমির সব পণ্যই ডিজিটাল — অনলাইন অনুশীলন (কোর্স), ভিডিও, অডিওবুক ও পিডিএফ। কোনো পণ্য কুরিয়ারে পাঠানো হয় না।
ডেলিভারির সময়সীমা: পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই, সর্বোচ্চ ১ কর্মদিবসের মধ্যে, পণ্যটি আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এবং আপনি লগইন করে তা দেখতে বা শুনতে পারবেন।
৪. বিক্রয়োত্তর সেবা
ওয়েবসাইটে কোনো সমস্যা হলে বা অনুশীলন-সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে 01600220519 নম্বরে (সকাল ৮টা – বিকাল ৫টা) অথবা alorpothmultimedia@gmail.com ঠিকানায় জানান। যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার আন্তরিক চেষ্টা করা হবে।
৫. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও ব্যবহারের সীমা
আপনি যা কিনছেন তার ব্যক্তিগত ব্যবহারের অধিকার পাচ্ছেন — মালিকানা নয়।
সমস্ত ভিডিও, অডিও, পিডিএফ, গ্রাফিক্স ও লেখার একমাত্র মালিক আলোর পথ মাল্টিমিডিয়া ওপিসি।
লিখিত অনুমতি ছাড়া এসব কনটেন্টের প্রতিলিপি তৈরি, পরিবর্তন, বিতরণ, বিক্রি, অথবা ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম বা গুগল ড্রাইভে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
স্ক্রিন রেকর্ড করে কনটেন্ট সংগ্রহ বা বিতরণও একই নিয়মের আওতায় পড়ে।
এই নিয়ম ভাঙলে কোনো নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা হবে, কোনো টাকা ফেরত দেওয়া হবে না, এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৬. ব্যবহারকারীর আচরণ
প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের প্রচলিত আইনবিরোধী কার্যক্রম, অন্যকে হেনস্তা করা, অন্যের গোপনীয়তা ভঙ্গ করা, স্প্যাম বা সন্দেহজনক লিংক ছড়ানো, অথবা প্ল্যাটফর্মের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা নিষিদ্ধ।
৭. ব্যবহারকারীর মন্তব্য ও অবদান
আপনি চাইলে কমেন্ট, রিভিউ বা প্রশ্নের মাধ্যমে অংশ নিতে পারেন। এতে অংশ নেওয়ার মাধ্যমে আপনি আলোর পথ মাল্টিমিডিয়া ওপিসিকে সেই মন্তব্য বা রিভিউ প্রচারমূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দিচ্ছেন।
৮. মূল্য ও পেমেন্ট
সব মূল্য বাংলাদেশি টাকায়, প্রযোজ্য ভ্যাটসহ।
পেমেন্ট গ্রহণ করা হয় SSLCommerz গেটওয়ের মাধ্যমে — বিকাশ, নগদ, রকেট, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং।
আমরা আপনার কার্ড নম্বর, পিন বা কোনো আর্থিক গোপন তথ্য সংরক্ষণ করি না। পুরো লেনদেন SSLCommerz-এর নিরাপদ সার্ভারে সম্পন্ন হয়।
টাকা কেটে নেওয়ার পরও পণ্য যুক্ত না হলে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করুন — সমাধান করে দেওয়া হবে।
প্রচারমূলক মূল্য নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য। মূল্য পরিবর্তনের অধিকার আমরা সংরক্ষণ করি, তবে ইতিমধ্যে কেনা পণ্যে তা প্রযোজ্য হবে না।
৯. কনটেন্টের মেয়াদ
লাইফটাইম অ্যাক্সেস লেখা পণ্য যতদিন আলোর পথ অ্যাকাডেমি চালু থাকবে ততদিন দেখা যাবে।
কারিগরি প্রয়োজনে বা কনটেন্ট হালনাগাদের সময় কোনো ভিডিও সাময়িকভাবে সরানো হতে পারে; এমন হলে আগেই জানানো হবে।
১০. দায়বদ্ধতার সীমা
আমাদের অনুশীলন ও বই শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এগুলো চিকিৎসা, মানসিক স্বাস্থ্য বা আর্থিক পরামর্শের বিকল্প নয়।
পরামর্শ প্রয়োগ করে কে কতটা ফল পাবেন তা ব্যক্তিভেদে ভিন্ন। কোনো নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা আমরা দিই না।
ইন্টারনেট সংযোগ, ডিভাইসের সমস্যা বা তৃতীয় পক্ষের সেবা বিভ্রাটজনিত অসুবিধার জন্য আমরা দায়ী নই।
তথ্য হালনাগাদ ও নির্ভরযোগ্য রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তবে শতভাগ নির্ভুলতার নিশ্চয়তা সবসময় দেওয়া সম্ভব নয়।
১১. শর্ত পরিবর্তন
শর্তাবলি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। পরিবর্তন এই পাতায় নতুন তারিখসহ প্রকাশ করা হবে। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার চালিয়ে যাওয়া মানে আপনি নতুন শর্তে সম্মত।
১২. প্রযোজ্য আইন
এই শর্তাবলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত। কোনো বিরোধ ঢাকার আদালতের এখতিয়ারভুক্ত হবে।
১৩. যোগাযোগ
আলোর পথ মাল্টিমিডিয়া ওপিসি
বাসন্তী বিল্ডিং ৮/এন.বি-২, লেকসিটি কনকর্ড, খিলক্ষেত, ঢাকা-১২২৯
ইমেইল: alorpothmultimedia@gmail.com
হোয়াটসঅ্যাপ: 01600220519
সময়: সকাল ৮টা – বিকাল ৫টা (শুক্রবার বন্ধ)
